দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

দিনাজপুরে ট্রা‌কের স‌ঙ্গে মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় চারজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। সোমবার(১৯মে) সকাল সাতটার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার দেলোয়ার হোসেন (৩৫)। গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরেক যাত্রী মারা যান। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

বীরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেনে।

খবরওয়ালা/এফএস 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।