নেত্রকোনায় বিষপানে মুক্তিযোদ্ধার আত্মহত্যা

নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে সন্তোষ দেবনাথ (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা করেছেন।

সোমবার (১৯ মে) সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থার মারা যান এই বীর মুক্তিযোদ্ধা।

নিহত বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে। তার দুই ছেলে সন্তানই সরকারি চাকুরিজীবী। তিনি অনেক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে নিজ ঘরে বিষপান করেন তিনি। বিষয়টি টের পেয়ে তার স্ত্রীর ডাক-চিৎকারে বাড়ির অন্যান্যরা এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ (সোমবার) সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিষপানের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

খবরওয়ালা/এমইউ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।