বগুড়ায় নাশকতা মামলায় আ.লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 গ্রেপ্তারকৃতরা হলেন—ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন (৬০), নিমাইদীঘি গ্রামের আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম (৪৫) এবং সান্তাহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সান্দিড়া গ্রামের যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন তুহিন (৩৫)। সোমবার (১৯ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় প্রায় ৫০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়।

 সেই মামলার ভিত্তিতেই এ তিনজনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।