ভারতের নিষেধাজ্ঞার মধ্যেও আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি হলো মাছ ও ভোজ্য তেল

ভারতের নিষেধাজ্ঞার তৃতীয় দিনেও পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সীমিত পরিসরে রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে বন্দর দিয়ে হিমায়িত মাছ ও ভোজ্য তেল রপ্তানি করা হয়েছে।

বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার সকালে ২০ টন হিমায়িত মাছ রপ্তানি হয়েছে। এছাড়া ১০ টন ভোজ্য তেল রপ্তানির জন্য বন্দরে প্রস্তুত রয়েছে। দিন শেষে রপ্তানির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

স্বাভাবিক সময়ে প্রতিদিন এই বন্দর দিয়ে প্রায় দেড় কোটি টাকার পণ্য ভারত রপ্তানি হতো। তবে সম্প্রতি ভারতের পক্ষ থেকে ৬টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার বাদে প্রায় সব ধরনের পণ্য নিয়মিতভাবে আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি হতো, যা বন্দরের রাজস্ব আয়ে বড় অবদান রাখে। ভারতীয় নিষেধাজ্ঞার কারণে এ রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সীমিত পরিসরে হলেও মাছ ও ভোজ্য তেল রপ্তানি চালু থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছেন রপ্তানিকারকরা।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।