আজীবন সম্মাননা পেলেন ফেরদৌস আরা

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসরে আজীবন সম্মাননা পেয়েছেন নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফেরদৌস আরা।

সোমবার(১৯মে) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলমসহ প্রবীণ-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পীরা।

এ ছাড়াও ১৯টি ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছেন যারা–

আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী কর্ণিয়া, ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটেগরিতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন শারমিন রমা, আধুনিক গান-শ্রেষ্ঠ সুরকার মেহেদী, আধুনিক গান-শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী (পল্লীগীতি ও মরমি) তরিক মৃধা।

ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে লোকসংগীত ক্যাটেগরিতে লটারির মাধ্যমে বিজয়ী সাব্বির নাসির, ছায়াছবির গান-শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ (‘ঈশ্বর’ গানের জন্য), ইউটিউবে কমপক্ষে ১ লাখ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটেগরিতে লটারির মাধ্যমে বিজয়ী বালাম ও কোনাল (চলচ্চিত্র ‘প্রিয়তমা’)।

ছায়াছবির গান-শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ-‘ঈশ্বর’ (চলচ্চিত্র ‘প্রিয়তমা’)। ছায়াছবির গান-শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল (মেঘের নৌকা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা রেজাউল করিম কাজল (চুড়ির তালে নুরির মালা), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী ফেরদৌস আরা (চুড়ির তালে নুরির মালা), শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ (কেন চাঁদনী রাতে), শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত এটিএম জাহাঙ্গীর [যদি প্রেম দিলে না], শ্রেষ্ঠ নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ (ভাল্লাগে না), শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রুব মিউজিক স্টেশন।

খবরওয়ালা/এফএস 

 

 

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।