খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫
বাড্ডায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় তোফাজ্জল হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩।
আজ বুধবার সকাল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
তিনি জানান, তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে একই ঘটনায় তার দগ্ধ স্ত্রী, ও মেয়ে মারা যায়। বর্তমানে বাকি দুই মেয়ের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড্ডা থানাধীন আফতাব নগর দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে তৃতীয় তলা বিল্ডিংয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধ তোফাজ্জল ঠাকুগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামের বাসিন্দা। পেশায় তিনি শ্রমিক।পরিবার নিয়ে আনন্দনগরের ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।
সত্যতা নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, বাড্ডায় বাসায় বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে তোফাজ্জল হোসেনের শরীর ৮০ শতাংশ, তার স্ত্রী মঞ্জুরা বেগমের ৬৭ শতাংশ, তানজিলা ৬৬ শতাংশ, মিথিলা ৬০ শতাংশ ও তানিশা ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
খবরওয়ালা/এমএজেড