খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ই মে ২০২৫, ১:১১ পিএম
আজ বুধবার রাজধানীর কিছু স্থানে দুপুর থেকে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২১ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়, বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা ধোলাইপাড় থেকে দনিয়া-শনির আখড়া সড়কের উভয় পাশে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
খবরওয়ালা/এফএস
মন্তব্য