২৮ মে’র মধ্যে শ্রমিকদের বকেয়া শোধ না করলে মালিকদের জেলে যেতে হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

আগামী ২৮ মে’র মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে পোশাক কারখানা মালিকদের জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২১ মে) সচিবালয়ে ঈদ প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, শ্রমিকদের শ্রম ও যমুনা ঘেরাও করার কথা ছিল। ফ্যাক্টরির সঙ্গে যুক্ত হচ্ছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু ঘটনাটা আমার ঘাড়ে এসে চাপছে। আমরা গতকালকে মালিকদের নিয়ে বসেছিলাম। সিদ্ধান্ত হয়েছে উনাদের ঘরবাড়ি বিক্রি করে হলেও আগামী ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের টাকা-পয়সা দেবেন। সেটা তারা না করলে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি হতে পারে, ওয়ারেন্ট জারি আছে তারা গ্রেফতার হবেন।

তিনি বলেন, ওয়ারেন্ট জারি হয়েছে, তারা বিদেশে থাকলেও তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে। শ্রমিকদের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দিক, আর গাড়ি বিক্রি দিক। যিনি শ্রমিকদের দুই তিন মাস বেতন দিতে পারেন না তার তো এই সেক্টরে থাকা উচিত না।

‘আমি মালিকদের অনুরোধ করছি, যেভাবে পারেন আপনারা হয় টাকা পয়সা শোধ করেন অথবা আপনাদের জেলে যেতে হবে। ওয়ারেন্ট জারি আছে, কিন্তু সেটি আমরা অ্যাক্টিভেট করছি না। কয়েকজনকে বলেছি আপনারা ঢাকা শহরে থাকতে পারবেন না।’

এরই মধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা।

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।