বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি ও পরিবার

রাজধানীর বনানীতে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি এবং তার পরিবার অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। আগুনের সূত্রপাত ঘটে ভবনের নিচতলা থেকে, এবং পুরো ভবন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। বৃহস্পতিবার (২২ মে) সকালে  এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

বাপ্পা মজুমদার জানান, ‘ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোঁয়ায় অন্ধকার দেখি। আগুনের আঁচ এসে মুখে লাগে। ঘাবড়ে যাই, কী করব বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম।’

এমন পরিস্থিতিতে গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগের পর, বাপ্পা স্ত্রী তানিয়া হোসাইন এবং দুই কন্যাসন্তানসহ বাসা থেকে বের হয়ে পাশের শাহান কবন্ধের বাসায় আশ্রয় নেন।

জানা গেছে, শর্ট সার্কিট থেকে বাসাটির তৃতীয় তলায় আগুন লাগে এবং বাকি ভবনটি কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বাপ্পা মজুমদার বাসার চতুর্থ তলায় থাকেন। তিনি জানান, প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট তারা সবাই বাসায় দমবন্ধ অবস্থায় ছিলেন, তারপর ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করেন।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাপ্পা বলেন, ‘অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। আমাদের বাসার নিচতলায় শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছিল। পুরো বাসা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। ৩০-৪০ মিনিট আমরা সবাই তো বাসার ভিতরে দমবন্ধ অবস্থায় ছিলাম। কোনোভাবে বের হতে পারছিলাম না।’

তিনি আরও বলেন, ‘বলে বলতে পারি, ভয়ংকর বাঁচা বেঁচে গেছি। যেকোনো কিছু একটা ঘটে যেতে পারতো। তবে এখন সবাই ঠিক আছি, আমাদের পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ আহত হননি।’

বাপ্পা আরও জানান, কারণ ঘটনা ভোরে ঘটেছিল, তাই ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছাতে পেরেছিল, যা হয়তো বড় ধরনের আঘাত থেকে বাঁচিয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।