ধারালো অস্ত্রসহ ৬ জন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এক সফল যৌথ অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ ৬ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কামরাঙ্গীরচর ক্যাম্প থেকে পরিচালিত এই অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালিত হয় খোলামুরা ঘাট এলাকাকে কেন্দ্র করে, যেখানে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন ছিলেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা তারা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর তৎপরতাকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, এ ধরনের কার্যক্রম এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে সহায়ক হবে।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।