রবিবার সব রাজনৈতিক দলের বৈঠক ডেকেছন ড. ইউনূস

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উত্তেজনা বিবেচনায় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল রবিবার (২৫ মে) বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সরকারি একটি সূত্র জানিয়েছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি এ বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন।

‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’ চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাকে একজন উপদেষ্টা ফোন করে জানিয়েছেন, আগামীকাল সর্বদলীয় বৈঠক হবে, আমি থাকতে পারব কি না জিজ্ঞাসা করেছেন।’ তিনি জানান, বৈঠকটি বিকেল ৫টা থেকে শুরু হতে পারে।

এদিকে আজ শনিবার (২৪ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকেরও আয়োজন করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে এবং রাত সাড়ে ৮টায় জামায়াত প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার এসব বৈঠককে রাজনৈতিক অচলাবস্থার সমাধানে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।