এনবিআরে নিরাপত্তা জোরদার, সেনা-বিজিবি-পুলিশ মোতায়েন

চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (২৪ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা আসেন। তবে কাজ না করে শুরু করেন কর্মবিরতি।

এর পরিপ্রেক্ষিতে এনবিআরে যেকোনও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিন বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এনবিআরে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, শনিবার সকাল থেকেই ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ে এনবিআরের নিচে কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া সারা দেশে সব অফিসেও একইভাবে কর্মসূচি পালিত হচ্ছে। কাস্টম হাউজে কোনও কাজ করা হচ্ছে না। এছাড়া ভ্যাট ও কর অফিসেও কোনও সেবা দেওয়া হচ্ছে না। তবে ঘোষণা অনুযায়ী, রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।