সাতক্ষীরায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

সাতক্ষীরায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা, নানীসহ আরও ৫ জন।

রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা। শিশুটি মায়ের কোলে বসে ইজিবাইকে সাতক্ষীরা শহরে চিকিৎসা করাতে যাচ্ছিল। পথে দহাকুলা মোড়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- ফতেমা খাতুন (২৫), শাপলা খাতুন (২০), নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) ও রাশেদ আলী। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।