বাবা-ছেলের ছবি ঘিরে অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে প্রায়ই ভার্চুয়াল দ্বন্দ্ব চলে। কখনো হঠাৎ করে, কখনও ইঙ্গিতপূর্ণভাবে—ফেসবুক পোস্টের মাধ্যমেই চলতে থাকে আলোচনার ঝড়।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন।

যেখানে দেখা যায়, বীরকে মমতায় জড়িয়ে আছেন বাবা শাকিব। কোনোটায় ছেলেকে চুমু খাচ্ছেন। আবার কোনোটায় খুনসুটিতে মেতে রয়েছেন। 

শাকিব ও শেহজাদের বেশকিছু ছবি শেয়ার করে বুবলী সেই পোস্টের ক্যাপশনে লিখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয়, এবং ভালোবাসা কখনও শেষ হয় না।’ বাবা-ছেলের সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনরা খুশি হলেও কেউ কেউ সমালোচনা করতে ভুলেন নি অভিনেত্রীর।

50046245 20250527180620 বাবা-ছেলের ছবি ঘিরে অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ
ছেলে বীরকে মমতায় জড়িয়ে আছেন বাবা শাকিব।

তবে বুবলী এই ছবি পোস্ট করতেই যেন তেড়ে আসলেন শাকিবের আরেক প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে বাবা শাকিব খানের ঘুমিয়ে থাকা মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি।

যার ক্যাপশনে পরোক্ষভাবে বুবলীকে উদ্দেশ্য করে লিখেছেন, বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমান দেয়ার কিছুই নেই। তবুও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।

বাবা-ছেলের ঘুমানো ছবি প্রকাশ করে যা বললেন অপু বিশ্বাস
ছেলে আব্রাম কে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন বাবা  শাকিব খান।

এরপর ভালোবাসার কয়েকটি ইমোজির সঙ্গে শাকিব খান ও আব্রাম খানের জয়ের পাশে ‘পরিবার’ জুড়ে দেন অপু।

শাকিবকে নিয়ে অপু-বুবলীর এমন কাঁদা ছোড়াছুড়ির ঘটনা এবারই প্রথম নয়। প্রায়শই ঘটছে। তবে সেসব ঘটনায় এবার যুক্ত হলেন দুই সন্তানের প্রতি নায়কের ভালোবাসার চিত্র। 

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।