জামায়াত নেতা আজহারের মুক্তির প্রতিবাদে বাম সংগঠনগুলোর বিক্ষোভ

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাম সংগঠনগুলো।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে তারা।

রায়ের সংক্ষিপ্ত আদেশে তাকে অবিলম্বে জেল হেফাজত থেকে মুক্তি দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত বিচারপতির স্বাক্ষরের পর তিন পাতার সংক্ষিপ্ত আদেশও আজ প্রকাশিত হয়েছে।

এ কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র কাউন্সিলসহ বাম গণতান্ত্রিক ছাত্রজোটের অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।

এসময় তাদেরকে ‘তুমি কে আমি কে, ২৪-৭১’; ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘২৪/৭১ হারেনা, হেরে যাবে রাজাকার’; ‘এই রাজাকার আজহার, বাংলাদেশের গাদ্দার’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, দুপুরের দিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একাংশের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারসহ অন্যান্য বামপন্থি ছাত্রনেতারা জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায়ের প্রতিবাদে এ প্রতিবাদ কর্মসূচির ডাক দেন।

খবরওয়ালা/এন 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।