বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে— এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। তবে এসব কথা উড়িয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
তিনি বলেছেন, রাকিব ভাই অসুস্থ বিধায় আজকের প্রোগ্রামে আসতে পারেননি। এর বাইরে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা গুজব।
শুক্রবার (৩০ মে) বিকেলে তিনি এসব কথা জানিয়েছেন।
এর আগে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল সভাপতি পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
রাকিব ১৯৮৮ সালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের কাশিমপুর গ্রামের বাসিন্দা কারি ছাইর উদ্দিন ও মোছা. ফিরোজা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ৬ ভাই ও ৪ বোনের মধ্যে চতুর্থ। গ্রামের বাড়ি কাশিমপুর হলেও রাকিবের বাবা-মা ও বড় ভাই ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ায় বসবাস করেন।
২০০৬-০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে ভর্তি হন রাকিব। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হওয়ার আগে সংগঠনের সাবেক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
খবরওয়ালা/এন



