কেকে’র শূন্যতা অনুভব করছেন প্রীতম

বিদায়ের তিন বছর পূর্ণ হয়েছে ভারতের জনপ্রিয় কিংবদন্তি সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ তথা কেকের। তার গান সংগীতপ্রেমীদের মনে ঝড় তুলেছে। কখন ভালোবাসা কখনো বেদনা, গানের বিষয় যাই হোক না কেনো তা শ্রোতার প্রাণ ছুঁয়েছে বরাবরই।

ভক্তরা এখনও স্মরণ করেন এই শিল্পীকে। সঙ্গে ভার হয়ে যায় সংগীতশিল্পী-তারকাদেরও মনও। স্মৃতি জড়ানো সহকর্মীকে যে এখনও ভুলতে পারেন না অনেকে।
কেকে-র মৃত্যুবার্ষিকীর দিনে শোকাচ্ছন্ন হয়ে পোস্ট করেছেন সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। 

‘লাইফ ইন এ মেট্রো’ ছবিতে প্রীতমের পরিচালনায় কেকের গান দাগ কেটেছে সংগীতপ্রেমীদের মনে। সম্প্রতি আসছে সেই ছবির সিকুয়েন্স ‘মেট্রো ইন দিনো’ তবে সেখানে  নেই কেকে-র কণ্ঠ।
তাই আবেগপ্রবণ হয়ে শনিবার প্রীতম লিখলেন, “আমরা সকলে ‘মেট্রো ইন দিনো’র মুক্তি নিয়ে ব্যস্ত ঠিকই। কিন্তু এই সময় যার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে, তিনি হলেন কেকে।

প্রীতম এদিন একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন। মঞ্চে কেকে গান গাইছেন, এমন নানা মুহূর্ত উঠে এসেছে সেই ভিডিওতে। কখনও তার কণ্ঠে শোনা যাচ্ছে ‘ও মেরি জান’, কখনও আবার ‘আলবিদা’। ভিডিওতে প্রীতম ও কেকের বন্ধুত্বও ধরা পড়েছে।
খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।