সন্দ্বীপে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সন্দ্বীপে মো. শিপন (৪২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে মাইটভাঙ্গা ইউনিয়নের পাঁচ আইন্না গোপাট এলাকায় এ ঘটনা ঘটে।

শিপন মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনসারুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, শিপন মোটরসাইকেলে করে নোয়ার হাট থেকে শিবের হাটে যাচ্ছিলেন। পথে নির্জন স্থানে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। শরীর থেকে একটি হাত ও মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তবে তার আগেই শিপনের মৃত্যু হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।