চকরিয়া অস্ত্রের কারখানার সন্ধান, সরঞ্জামসহ কারিগর গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ার ভেওলা মানিকচর ইউনিয়নের ছৈইন্ন্যারমার ঘোনা এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম ও অস্ত্রের অংশবিশেষ জব্দ করা হয়েছে। এ ঘটনায় নুরুল আলম (৬০) নামে এক কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত নুরুল আলম ওই ইউনিয়নের ভ্যৈারমার ঘোনার একটিক্কাপাড়ার বাসিন্দা। বুধবার (০৪ জুন) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, ছৈইন্ন্যারমার ঘোনার একটি বাড়িতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরির সময় নুরুলকে হাতেনাতে আটক করা হয়। এ সময় সেখান থেকে অস্ত্রের অংশবিশেষ, কাঠের বাঁটসহ বডি, ব্যারেল, রাইফেলের গুলির খোসা, শটগানের কার্তুজ, কার্তুজের খোসা, ফায়ারিং পিন, অস্ত্র তৈরির যন্ত্রপাতিসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি শফিকুল জানান, কারখানায় লোহার পাত কেটে ও অন্যান্য সরঞ্জাম দিয়ে দেশীয় অস্ত্র তৈরি করা হতো। এ ঘটনায় এক কারিগরকে আটক করা হয়েছে। কারখানার সঙ্গে আর কারা কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।