পেপার সানির গলাকাটা লাশ পড়ে ছিল রাস্তায়

চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রাকিবুল হাসান সানি ওরফে পেপার সানির (৩০) গলাকাটা লাশ রাজধানীর মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মে) ভোর সাড়ে ৬টায় মিরপুর ১১ নম্বরের বি ব্লকের ৩ নম্বর লাইনের মিল্লাত ক্যাম্পসংলগ্ন ডায়মন্ড স্কুলের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার দুই হাতে হ্যান্ডকাপ পরা ছিল।

ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনের নাম পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেপার সানি পল্লবীর ১২ নম্বর মোড়াপাড়া ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে পল্লবী থানাসহ মিরপুরের বিভিন্ন থানায় মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত ছিলেন।

গত বছর ১৬ মার্চ এলাকায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে রাব্বি গ্রুপের হামলায় পেপার সানি গ্রুপের সদস্য ফয়সাল নিহত হয়। সেই হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পেপার সানির হত্যার পেছনে মাদক কারবার বা আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতা রয়েছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ধারণা করছে, ভোরে পেপার সানিকে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। 

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।