১০টি ফ্লাইটে দেশে ফিরছেন আরও ৩ হাজার ৭৭৮ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে আরও ৩ হাজার ৭৭৮ জন হাজি আজ বুধবার (১১ জুন) দেশে ফিরছেন। তারা মোট ১০টি ফিরতি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এর মধ্যে বুধবারের চারটি ফ্লাইট ইতোমধ্যেই ঢাকায় অবতরণ করেছে— যার মধ্যে রয়েছে ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের একটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এর আগে হজের ফিরতি ফ্লাইটের প্রথম দিন মঙ্গলবার (১০ জুন) মোট ১২টি ফ্লাইটে দেশে ফেরেন ৪ হাজার ৯০৪ জন হাজি।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনে সৌদি আরব গেছেন। প্রাক-হজ ফ্লাইট শুরু হয়েছিল ২৯ এপ্রিল, যা চলেছে ১ জুন পর্যন্ত।

ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে, চলবে ১০ জুলাই পর্যন্ত। মোট ২২২টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এদিকে হজ চলাকালে এ পর্যন্ত ২২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী। মৃত্যুর স্থান হিসেবে মক্কায় ১৪ জন, মদিনায় ৭ জন এবং আরাফায় ১ জন মারা গেছেন।

এ ছাড়া বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত হয়ে ২১ জন হাজি সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।