জয়া লিখলেন, ওয়েলকাম টু তাণ্ডব…

এবারের ঈদটা অভিনেত্রী জয়া আহসানের জন্য ছিল একেবারেই ভিন্নরকম। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া দুটি আলোচিত সিনেমা— ‘তাণ্ডব’ ও ‘উৎসব’— এই দুই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা গেছে তাঁকে। সিনেমা দুটি ঘিরে প্রচারণায় জয়া ছিলেন দারুণ ব্যস্ত। বুধবার (১১ জুন) রাতে নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত—

গতকাল রাতে গ্ল্যামারাস লুকের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া আহসান। ছবিগুলো দিয়ে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম টু তাণ্ডব শো।’ ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘তাণ্ডব’–এ আছেন জয়া, ছবির প্রধান চরিত্রে দেখা গেছে শাকিব খান। অভিনেত্রীর ফেসবুক থেকে

তাণ্ডব’ ছবিতে জয়াকে দেখা গেছে সাংবাদিক সায়রা আলীর চরিত্রে। ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনেত্রীর ফেসবুক থেকে

 ছবিতে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। জিম্মিদশা থেকে মুক্তির জন্য যে চারজনকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়, তাঁর মধ্যে তিনি ছিলেন অন্যতম। অভিনেত্রীর ফেসবুক থেকে

তাণ্ডব’ ছাড়াও তানিম নূরের ‘উৎসব’ সিনেমাতেও আছেন জয়া। এ ছবিতে তাঁকে দেখা গেছে রহস্যময় এক চরিত্রে। অভিনেত্রীর ফেসবুক থেকে

এবার ঈদে অনেক দিন পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া অভিনীত সিনেমা। জয়া জানিয়েছেন, হল থেকে হলে সিনেমার প্রচার তিনি বেশ উপভোগ করছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে

এদিকে ‘তাণ্ডব’ নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহ থাকলেও এখন ‘উৎসব’ সিনেমাটি নিয়েও আগ্রহ দেখিয়েছেন অনেক দর্শক। ফলে দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেমাটির প্রদর্শনী সংখ্যা বেড়েছে। অভিনেত্রীর ফেসবুক থেকে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।