৭০ বছর লিভ ইন শেষে বিয়ের পিঁড়িতে ৯০ ঊর্ধ্ব বর কনে

৭০ বছর ‘লিভ-ইন’ শেষে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৯৫ বছর বয়সী রামাভাই খারারি ও ৯০ বছর বয়সী জিওয়ালি দেবী।

আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি ও জিওয়ালি দেবী দীর্ঘ ৭০ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। সাত দশকেরও বেশি সময় ধরে এক ছাদের নিচে বসবাস করলেও এতদিন কোনো আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান করেননি। তাদের রয়েছে আট সন্তান; যাদের অনেকেই পঞ্চাশ পেরিয়ে গেছেন। এমনকি তাদের নাতি-নাতনিদেরও অনেকের বিয়ে হয়ে গেছে।

সম্প্রতি রামাভাই ও জিওয়ালি দেবী সিদ্ধান্ত নেন, জীবনের এই পর্যায়ে এসে তারা বিয়েটা সেরে ফেলবেন। আর তাতে পরিবারের কারও কোনো আপত্তি ছিল না। তাদের ইচ্ছেকে সম্মান জানিয়ে পরিবার আয়োজন করে জমকালো বিয়ের অনুষ্ঠান। ডিজে, গায়ে হলুদ, সাতপাকে বাঁধা— সব ধরণের আনুষ্ঠানিকতা ছিল বিয়েতে। বাড়ি সাজানো হয় আলোকসজ্জায়, আর গোটা গ্রাম অংশ নেয় আনন্দঘন এই আয়োজনে।

নবদম্পতির ছেলে কান্তিলাল খারারি বলেন, ‘বাবা-মা যখন বিয়ের কথা বলেন, তখন আমরা সবাই আনন্দে রাজি হয়ে যাই। ওদের খুশিতেই আমাদের আনন্দ।’

খবরওয়ালা/এফএস 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।