মাঠে পড়েছিলো স্ত্রীর নিথর দেহ, স্বামীর ঝুলছিলো গাছে

যশোরে খোলা মাঠ ও আমড়া গাছ থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, অভাবের তাড়নায় তারা আত্মহত্যা করেছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে বাড়ির উঠানে আমড়া গাছের সঙ্গে মনিরুজ্জামানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বাড়ির পাশে ফাঁকা মাঠে স্ত্রী রেহেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাজ না থাকায় সংসারে ছিল অভাব। এমনকি শেষ কিছুদিন ঘরে খাবারও ছিল না। মানসিক কষ্টে তারা হয়তো এই পথ বেছে নিয়েছে।

ঘটনার বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য এবং প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, পারিবারিক হতাশা ও অভাবের কারণে মনিরুজ্জামান প্রথমে স্ত্রীকে হত্যা করে পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্তাধীন, সঠিক তথ্য উদঘাটনে কাজ চলছে।

তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

খবরওয়ালা/এফএস 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।