ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালো পাকিস্তান

চলমান ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার (১৪ জুন) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদের এক অধিবেশনে বক্তব্য প্রদানকালে এই আহ্বান জানান।

তিনি বলেন, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। যদি মুসলিম জাতিগুলি এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে তাদের প্রত্যেকেরই একই পরিণতি হবে। খবর আল-জাজিরার

খাজা আসিফ বলেন, ইসরাইল ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। তবে এই হামলায় ইসরাইল একা কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ইরান পাকিস্তানের নিকটবর্তী দেশ এবং তাদের সম্পর্ক বহু শতাব্দী ধরে টিকে আছে। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান ইরানের পাশে আছে। 

তার ভাষ্য, ইরানিরা তাদের ভাই, তাদের যন্ত্রণায় তারাও ব্যথিত। তাই ইরানের স্বার্থ রক্ষা করা পাকিস্তানের কর্তব্য।

তার মতে, পশ্চিমা বিশ্বের অনেক অমুসলিম জনগণও এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হচ্ছেন, তাদের মানবিকতা জাগ্রত হয়েছে। অথচ মুসলিম বিশ্ব এখনও ঘুমিয়ে রয়েছে।

তিনি বলেন, পাকিস্তান সবসময়ই নিজেদের অবস্থানে অটল থেকে ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেয়নি এবং কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কও স্থাপন করেনি।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।