ইসরায়েলি মোসাদের দুই গুপ্তচর গ্রেপ্তার: ইরানের সংবাদমাধ্যম

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই ব্যক্তি আলবোর্জ প্রদেশে বিস্ফোরক ও বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাঁদের শাস্তি দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এন

 

2Q== ইসরায়েলি মোসাদের দুই গুপ্তচর গ্রেপ্তার: ইরানের সংবাদমাধ্যম

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।