জামালপুর মেডিকেল কলেজের চিকিৎসক করোনায় আক্রান্ত

জামালপুরে আবু হাসনাত মোস্তফা জামান নামের একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর মেডিকেল কলেজ সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান।

করোনায় আক্রান্ত চিকিৎসক আবু হাসনাত মোস্তফা জামান জামালপুর মেডিকেল কলেজের অর্থো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।

সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, এবার জামালপুর জেলায় তিনিই করোনায় আক্রান্ত প্রথম রোগী। করোনায় আক্রান্ত চিকিৎসক আবু হাসনাত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।