নীলফামারীতে বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কামারপুকুর ইউনিয়নের দৌহলিয়া মুনসিপাড়া গ্রামের বুদারু মিয়ার ছেলে মাসুম আহম্মেদ (২৮) ও একই ইউনিয়নের কুজিপুকুর এলাকার আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সৈয়দপুরগামী শ্যামলী পরিবহন ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোচটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।