যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে ‘অপূরণীয় ক্ষতি’ হবে: খামেনি

ইরান-ইসরায়েল সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করে তবে তাদের ‘অপূরণীয় ক্ষতি’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বুধবার (১৮ জুন) এক টেলিভিশন ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে, তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে। খবর আল-জাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের এই নেতা আরও বলেন, যারা ইরানের ইতিহাস জানে, তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না।

ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, ইসরায়েলকে ভুলের মাশুল দিতে হবে। ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না।

এর আগে গতকাল মঙ্গলবার খামেনিকে ইরানের ‘তথাকথিত’ সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, খামেনির অবস্থান তারা জানেন। তবে তাকে এখনই হত্যা করবেন না।

আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।’ তবে ‘আমাদের’ বলতে তিনি কাদের বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি।

এরপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘শর্তহীন আত্মসমর্পণ।’ এর মাধ্যমে মূলত ইরানকে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন তিনি।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।