বেরোবির সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিশেষ উন্নয়ন প্রকল্পে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক উপাচার্যসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে একসব তথ্য দেয় দুদক।

অভিযুক্তরা হলেন-তৎকালীন উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী (৭২), সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ (৬৪), তৎকালীন নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম (৫৩), ঠিকাদার ও প্রোপ্রাইটর মো. আ. সালাম বাচ্চু (৬৬), এম এম হাবিবুর রহমান (৬৮)।

দুদকের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, অতিরিক্ত মূল্য নির্ধারণ, পিপিআর ২০০৮ লঙ্ঘন করে দ্বিতীয় পরামর্শক নিয়োগ, নিরাপত্তা জামানত এফডিআর লিয়েনে রেখে ব্যাংক ঋণ অনুমোদন এবং সরকারি অনুমোদন ছাড়াই ৩০ কোটির বেশি মূল্যের চুক্তি সম্পাদন করেন।

সবচেয়ে গুরুতর অভিযোগ হল, বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবহার করে ঠিকাদারকে আর্থিক সহযোগিতা দেওয়ার নামে ৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

এছাড়া, অগ্রিম বিলের কোনো বিধান না থাকা সত্ত্বেও ঠিকাদারকে অগ্রিম অর্থ প্রদান এবং তাঁর বিপরীতে গ্যারান্টি ছাড়াও বিল ছাড় করার অভিযোগ রয়েছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।