বিশ্ব এখন ‘বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে’: রাশিয়া

বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। আজ বুধবার তিনি মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন।

ইরান-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোয় ইসরায়েলের প্রতিদিনকার হামলার কারণে বিশ্ব এখন ‘বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে।’

এদিকে ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যোগাযোগ চলছে বলে জানিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানায়।

এর আগে রিয়াবকভ সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে উঠবে।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।