ইরানে হামলা করতেও পারি, নাও করতে পারি: ট্রাম্প

হোয়াইট হাউসের নর্থ লনে, রোজ গার্ডেন থেকে মাত্র কয়েক মিটার দূরে, বিশাল এক পতাকা স্তম্ভ উন্মোচনের সময় হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পতাকা উত্তোলন নিয়ে বেশ উৎসাহিত ছিলেন তিনি। নির্মাণকর্মীদের সঙ্গে হাস্যরসের পর প্রেসিডেন্ট হোয়াইট হাউস প্রেস কর্পসকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেন।

প্রথমে তাঁর বক্তব্য ঘুরপাক খায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি, সুদের হার এবং সরকারি ঋণ নিয়ে। তবে যখন সাংবাদিকরা ইরান নিয়ে মার্কিন অবস্থান জানতে চান, তখন তিনি দ্রুত প্রশ্ন এড়িয়ে যান।

এসময় তিনি বলেন, ‘ইরান আলোচনায় বসতে চায়, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।’

এসময় ট্রাম্প আরও বলেন, ‘ইরানের আরও আগেই আলোচনায় বসা উচিত ছিল। এখন তারা সম্পূর্ণ নিরস্ত্র। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।’

মার্কিন প্রেসিডেন্ট ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’র  আহ্বান জানিয়ে বলেন, আমি আর সহ্য করব না।’ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাঁর বিশ্বাস, দেশটি ওই কর্মসূচির পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি হুমকির মুখেও আত্মসমর্পণ প্রত্যাখ্যান করেছিলেন। এ বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি সংক্ষেপে মন্তব্য করেন, ‘গুড লাক’।

তিনি আরও বলেন, ইসরায়েল হামলা চালানোর আগেই ইরানের আলোচনায় আসা উচিত ছিল—এই বক্তব্য তিনি গত কয়েকদিনে বারবারই তুলে ধরেছেন।

ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান সংকটে জড়াবে কি না, তা নিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশা রাখছেন। কিন্তু একইসঙ্গে তেহরানের ওপর চাপও বজায় রাখছেন, যেন তারা আলোচনার টেবিলে ফিরে আসে।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।