খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫
দিনাজপুরে মজনু মিয়া (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২জুন) উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের পাটশাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মজনু গত সাত বছর ঘোড়াঘাটের পাটশাও গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় স্ত্রী নাহিদা বেগমের নামে সরকারি প্রকল্পের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হারুন উর রশীদ বলেন, প্রায়ই মজনু মিয়া মাদকাসক্ত থাকতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝেমাঝেই ঝগড়া হতো। গতকাল রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন মজনু মিয়া। পরে ভোরের দিকে আমগাছে তাঁর জামাইয়ের মরদেহ ঝুলতে দেখতে পান নিহত মজনুর শাশুড়ি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/এফএস