ইসরায়েলি হামলায় আইআরজিসি’র ৩ সদস্য নিহত

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর ও তাসনিম জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দেশটির আধাসামরিক ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর তিনজন সদস্য নিহত হয়েছে।

সংবাদ সংস্থাগুলো জানায়, ইরানের পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে এই হামলা চালানো হয়।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছিল, তারা ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যাটারি উৎপাদন কেন্দ্র, ইরানি ড্রোন রেজিমেন্টের সদর দফতর ও ড্রোন গুদামঘরে হামলা চালিয়েছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।