দেশ কিভাবে চলবে সেটা বিদেশিরা বলবে কেন: মাসুদ কামাল

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল প্রশ্ন তুলে বলেছেন , দেশ কিভাবে চলবে, সেটা বিদেশিরা কেন বলবে? সম্প্রতি কথা নামের একটি ফেসবুক পেজে দেওয়া ভিডিওতে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, রাজনৈতিক দল মনে করছে, সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে কিছু এনজিও, বুদ্ধিজীবী ও কিছু বিদেশি ভাড়াটে ব্যক্তি। তিনি বলেন, ছয়টা কমিশনের মধ্যে আমি তিনটা কমিশনের নাম বলতে পারব, যেই কমিশনের প্রধান বিদেশি নাগরিক। 

মাসুদ কামাল বলেন, দেশ কিভাবে চলবে, সেটা আমরা বলতে পারি না? আমাদের লোক নেই? বিদেশ থেকে যারা এসেছেন তারা কি দুধে ধোয়া তুলসীপাতা নাকি? তাদের অতীত এবং বর্তমান সম্পর্কে আমাদের ধারণা আছে না? বিদেশ থেকে আনতে হবে কেন? এটা নির্বাহী সংস্কার কমিশন গঠনের শুরু থেকেই বলে আসছি।তারা মনে করে, দেশি লোক ভালো না। 

তিনি বলেন, কেউ যদি তার দেশকে, জন্মভূমিকে ভালোবাসে, তার বিদেশের নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন কী? যারা এই দেশকে ঘৃণা করে চলে গিয়েছিল, তারা বলবে, দেশ কিভাবে চলবে? 

তিনি আরও বলেন, সংস্কারসংশ্লিষ্ট বিদেশি নাগরিক যারা আছেন, তারা তো সংস্কার শেষ হলে এই দেশে থাকবেন না, চলে যাবেন। তারা যদি নাগরিকত্ব ত্যাগ করে আসতেন, এই দেশে থাকার জন্য আসতেন, তাহলে মেনে নিতাম তারা মহান।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।