১২ ঘণ্টা পর উন্মুক্ত কাতারের আকাশসীমা

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর কাতারের আকাশসীমা আবারও উন্মুক্ত করা হয়েছে। একই সঙ্গে সচল হয়েছে দোহাগামী ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবীর সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে কাতারের আকাশসীমা উন্মুক্ত করার পর আমাদের দোহাগামী ফ্লাইটগুলো ফের চালু হয়েছে। মাস্কটে ফেরত যাওয়া ফ্লাইটের যাত্রীদের হোটেল ও বিমানবন্দরে রাখা হয়েছিল। দুপুর ১২টার দিকে ওই ফ্লাইট দোহার উদ্দেশে আবার যাত্রা করেছে।’

রওশন কবীর আরও জানান, ‘দোহা হয়ে জেদ্দা যাওয়ার যে ফ্লাইট ছিল, তার যেসব যাত্রীকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অফলোড করা হয়েছিল, তাদের জন্যও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক। কেবল কাতারের আকাশসীমা সাময়িক বন্ধ ছিল, ফলে কেবল দোহাগামী ফ্লাইটে প্রভাব পড়েছিল। মধ্যপ্রাচ্যের অন্য দেশের ফ্লাইট এবং হজ ফ্লাইটগুলো নির্ধারিত সময়েই পরিচালিত হয়েছে।’

এর আগে সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে কাতারের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এ কারণে ঢাকা থেকে দোহাগামী ফ্লাইট মাস্কটে অবতরণ করে এবং পরে জ্বালানি নিয়ে ঢাকায় ফিরে আসে।

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।