ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইএনএন দাবি করেছে, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল হামলার’ পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে চ্যানেলটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছিলেন। ওই বিবৃতি একজন উপস্থাপক পড়ে শোনান। সেখানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর প্রশংসা এবং ইরানিদের প্রতিরোধকে শ্রদ্ধা জানানো হয়।
তবে ট্রাম্প এক ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি বলেন, `ইসরায়েল ও ইরান দুপক্ষই প্রায় একসঙ্গে আমার কাছে এসে বলেছে—শান্তি।’
যুদ্ধবিরতি ঘোষণার পরেও সংঘর্ষ বন্ধ হয়নি। ইসরায়েলের দাবি, ইরান পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তাতে বীরশেবা শহরে অন্তত তিনজন নিহত হয়েছে।
এই পাল্টাপাল্টি বিবৃতি ও হামলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
খবরওয়ালা/আরডি



