শাহরাস্তিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করার দায়ে আওয়ামী লীগের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে,সোমবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই দিন সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করেন নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্তাকে সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়।

রাতে অভিযান চালিয়ে আলীপুর গ্রামের তফাদার বাড়ির আব্দুল হকের ছেলে মো. ফারুক হোসেন (৪৯), রাড়া গ্রামের মুন্সি বাড়ির নুরুল ইসলামের ছেলে সেলিম মুন্সি (৬৫), আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান (২৬) ও আলীপুর গ্রামের নোয়া বাড়ির এবায়েত উল্ল্যাহর ছেলে মো. দুলাল তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।