বিদেশ যাওয়ার স্বপ্ন পুরণ হলো না উজ্জলের

জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে উজ্জল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের জাফরশাহী (ভাটারা) রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত উজ্জল উপজেলার ভাটারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত উজ্জ্বল কিছুদিন আগে সৌদি আরবে কাজের জন্য ভিসার আবেদন করেছিলেন। সোমবার সকালে ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে ঢাকায় যায়। পরে বিকেলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দিগামী আন্তনগর যমুনা এক্সপ্রেসে ট্রেনে করে সরিষাবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে জাফরশাহী (ভাটারা) রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছলে উজ্জ্বল চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করে। এ সময় ভারসাম্য হারিয়ে সে ট্রেনের নিচে পড়ে যায় এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত উজ্জ্বল ছিল একজন মেধাবী ছাত্র ও ভদ্র স্বভাবের ছেলে। তার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাড়ির এসআই আশিশ চন্দ্র দে বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে নিহত উজ্জলের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।