খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। বৃহস্পতিবার (২৬মে) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এফ, এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদন করছেন, তাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে- নিজেদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিং পাবলিক করে দিতে।এটি আবেদনকারীর পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ভেটিং (যাচাই) প্রক্রিয়া সহজতর করতে সহায়তা করবে।
এফ ভিসা
এফ-১ ভিসা : এই ভিসাটি মূলত একাডেমিক অধ্যয়নের জন্য, যেমন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রোগ্রামের জন্য।
এফ-২ ভিসা: এফ-১ ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানেরা এই ভিসার জন্য আবেদন করতে পারে।
এম ভিসা
এম-১ ভিসা : এই ভিসাটি অ-একাডেমিক বা বৃত্তিমূলক অধ্যয়নের জন্য, যেমন ভোকেশনাল বা টেকনিক্যাল স্কুল বা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য।
এম-২ ভিসা: এম-১ ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানেরা এই ভিসার জন্য আবেদন করতে পারে।
খবরওয়ালা/এফএস