পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সিগঞ্জে চলন্ত পিকআপভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কুচিয়ামোড়া ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিব বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান মোহাম্মদ আজাদ হোসেন জানান, ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত পিকআপভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি এবং ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।