যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইসরাত জাহান করবি (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারের ছাত্রী ছিলেন।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলে বন্ধু সঙ্গে করে ঢাকায় ফেরার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

নিহত ইসরাত সাতক্ষীরার কলারোয়া উপজেলার দলুইপুর সরদারপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ নেওয়াজ জানান, রাতেই ধনিয়া কলেজের সামনে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (২৮ জুন) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ইসরাত জাহান করবি তার এক বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে ঢাকা আসছিলেন। পথে ধনিয়া কলেজের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এই ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক মো. মাসুদ মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

খবরওয়ালা/এসআর
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।