ভুলেও ডিমের সঙ্গে যেসব খাবার খাবেন না

অনেক সময় আমরা জেনে না জেনে এমন কিছু খাবার একসঙ্গে খাই, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ভুল খাদ্যসংমিশ্রণ হজমের সমস্যা তৈরি করে, যার ফলে ক্লান্তি, গা গোলানো, কোষ্ঠকাঠিন্য কিংবা অন্ত্রের রোগ দেখা দিতে পারে।

বিশেষ করে ডিম—যা প্রোটিন, ভিটামিন ও মিনারেলে ভরপুর—খাওয়ার সময় অনেকেই খেয়াল করেন না যে, এর সঙ্গে খাওয়া অন্য কিছু খাবার মারাত্মক বিপদের কারণ হতে পারে। নিচে এমন কিছু খাবারের কথা তুলে ধরা হলো, যেগুলোর সঙ্গে ডিম খাওয়া থেকে বিরত থাকাই ভালো:

চিনি
ডিমের সঙ্গে চিনি খেলে তৈরি হতে পারে অ্যামিনো অ্যাসিডের ক্ষতিকর যৌগ, যা রক্ত জমাট বাঁধার কারণ হতে পারে।

সয়া দুধ
ডিমের সঙ্গে সয়া দুধ পান করলে শরীর প্রোটিন শোষণে ব্যাঘাত ঘটায়, ফলে পুষ্টি গ্রহণ বাধাগ্রস্ত হয়।

চা বা কফি
গরম চা কিংবা কফির সঙ্গে ডিম সিদ্ধ বা ডিমভিত্তিক খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এ অভ্যাস দীর্ঘমেয়াদে হজমপ্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়।

মাছ
ডিম ও মাছ একসঙ্গে খেলে অ্যালার্জির ঝুঁকি বাড়ে।

পনির
পনির ও ডিম একসঙ্গে খেলে অ্যালার্জি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

কলা
অনেকেই সকালের নাস্তায় ডিম ও কলা একসঙ্গে খান। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কম্বিনেশন এড়ানো উচিত, বিশেষ করে যারা জিম করেন, তাঁদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ।

লেবু
অনেকে ডিমের ওপর লেবুর রস ছিটিয়ে খান বা রান্নায় লেবু ব্যবহার করেন। তবে এটি হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে, পাশাপাশি হজমেও সমস্যা হতে পারে।

দানা শস্য (যেমন রাজমা বা বিনস)
ডিম ও রাজমা দুটোতেই উচ্চমাত্রার প্রোটিন থাকে। একসঙ্গে খেলে হজমে দীর্ঘ সময় লাগে এবং বদহজমের আশঙ্কা বাড়ে।

বেকন
ডিমের সঙ্গে বেকন খেলেও দেহে ক্লান্তি ভর করতে পারে, ফলে কাজের প্রতি মনোযোগ নষ্ট হয়।

চিজ
ডিম ও চিজ একসঙ্গে খাওয়া কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও অন্ত্রজনিত সমস্যার কারণ হতে পারে।

আলু ভাজা
ভাজা আলুর সঙ্গে ডিম খেলে পাচনপ্রক্রিয়া ধীর হয়ে যায়। এতে পেটে ফোলাভাব এবং অস্বস্তি তৈরি হতে পারে।

সুস্থ থাকার জন্য শুধু সুষম খাদ্য নয়, খাদ্যের সঠিক সংমিশ্রণও গুরুত্বপূর্ণ। তাই ডিমের সঙ্গে এসব খাবার খাওয়া থেকে সাবধান থাকা জরুরি।

সূত্র: এই সময়
খবরওয়ালা/এন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।