লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৩

লেবাননে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত তিনজন নিহত হয়েছে।

শনিবার (২৮ জুন) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কুনিন গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। মাহরোনা শহরে একটি মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় আরও দুইজন নিহত হয় এবং একজন আহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাড়িতে হামলায় নিহত  ওই ব্যক্তি ছিলেন হাসান মুহাম্মদ হাম্মুদি,  যিনি সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরায়েলি ভূখণ্ডে ট্যাঙ্ক-বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী।

লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা ড্রোন হামলা এবং হতাহতের ঘটনা উভয়ই নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননে নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং মানুষ হত্যা করছে ইসরায়েল।

সূত্র: আল-জাজিরা
খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।