রাজধানীতে একরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের

রাজধানীর উত্তরা ও কাফরুল এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক রাতে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) গভীর রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, রাত আনুমানিক ৩টার দিকে আজমপুর মোড়ে দাঁড়িয়ে থাকা তিন পথচারীর ওপর একটি ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার মৃত্যু হয়।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মোস্তফা।

একই রাতে কাফরুল থানাধীন বিজয় সরণি লিংক রোডে দ্রুতগামী একটি মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে আরও দুই যুবক নিহত হন।

ঘটনার বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করেন। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

খবরওয়ালা/আরডি 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।