পাবনা মানসিক হাসপাতালে অভিযান, ৯ দালালকে কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালকে দালালমুক্ত করতে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ অভিযানে ৯ জন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মুকাররম হোসেন (৫০), মুনসুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৪২), ইসলামপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে হালিম শেখ (৪০), আব্দুল লতিফ মণ্ডলের ছেলে মানিক মণ্ডল (২৪), হেমায়েতপুর গ্রামের মৃত সামাদ শেখের শফিকুল শেখ (৫৫), শহিদ আলীর  ছেলে ছাবিত আলী (১৯), মুনজির হোসেনের ছেলে মুন্নাফ হোসেন (৩১), বুদেরহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের মৃত ইসরাইল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।

এনএসআই ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পাবনা মানসিক হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সক্রিয় ছিল। দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের টার্গেট করে তারা বিভিন্নভাবে হয়রানি করত। এনএসআই-এর কাছে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আসে এবং তার ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় হাতেনাতে আটক করা হয় ৯ জন দালালকে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে সদর এসিল্যান্ড ও এনএসআইয়ের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়। আমরা শুধু সহযোগিতা করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।

 

 

খবরওয়ালা/আরডি 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।