সারাদেশে ইলিশের মূল্য নির্ধারণ করছে সরকার

ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাব নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। সেই চিঠির আলোকে মন্ত্রিপরিষদ বিষয়টি প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করে। এতে সম্মতি দেন প্রধান উপদেষ্টা। ফলে শুধু চাঁদপুর নয় শিগগিরই সরকার সারাদেশে ইলিশের মূল্য নির্ধারণ করতে যাচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার স্মারকে গত বৃহস্পতিবার (২৬ জুন) এ সংক্রান্ত চিঠি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক চাঁদপুর ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব বরাবর সদয় জ্ঞাতার্থে প্রেরণ করেন জ্যেষ্ঠ সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।

চিঠিতে জানানো হয়, কমিশনারগণের নিকট থেকে প্রাপ্ত জুন ২০২৫-এর প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনে মন্ত্রিপরিষদ বিভাগের ইলিশের মূল্য নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবটি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়। প্রধান উপদেষ্টা প্রস্তাবটি অনুমোদন করেছেন। সেই সঙ্গে প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।