নিজের রিকশাতেই পড়েছিল তার নিথর দেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাস্তার পাশ থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় যাত্রী ছাউনির পাশে নিজের রিকশায় মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। তবে তার পরিচয় জানা যায়নি।

রিকশাচালকের মরদেহের ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক জানায় নেটিজেনরা।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মানসুরা আলম ওই রিকশাচালকের ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, আজ (মঙ্গলবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রী ছাউনির কর্নারে রিকশায় স্ট্রোক করে একজন রিকশাওয়ালা মারা গেছেন।

তিনি আরো বলেন, সবাই দেখে ভেবেছে তিনি ঘুমাচ্ছেন হয়তো। কিন্তু একটা কাপল বিকেলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায়। দীর্ঘক্ষণ পর পরবর্তীতে আবারও এইদিকে ফিরে আসার সময় ঘুমন্তই দেখতে পায়। পজিশন দেখে সন্দেহ হওয়ায় তারা গায়ে হাত দিয়ে বুঝতে পারে তিনি মারা গেছেন।

তিনি লিখেছেন, ‘বর্তমানে পুলিশ ও প্রক্টরিয়াল বডির দায়িত্বে আছে লাশ। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা করছে।’ বলেও উল্লেখ করেন তিনি।
এই নেত্রী আরও লিখেছেন, কি অদ্ভুত মানুষের জীবন ! ক্লান্ত শরীর বিশ্রাম চেয়েছিলেন বোধহয়। শরীরটা রিকশায় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়তো স্ট্রোক হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নাহিদুজ্জামান শিপনও ফেসবুকে রিকশাওয়ালার ছবি যুক্ত করে তার পরিচয় খুঁজে পেতে শেয়ারের অনুরোধ জানিয়েছেন। আরও অনেকেই এই ছবি ফেসবুকে শেয়ার করে শোক জানিয়েছেন।

এ বিষয়ে বুধবার (২ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, লাশটি পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা এবং পরবর্তীতে তারা লাশটিকে মেডিকেলে নিয়ে যায়।পুলিশ জানায় বিষয়টি তদন্ত করছেন তারা। তবে এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।