রাঙামাটিতে বিচারকের স্ত্রীর মরদেহ উদ্ধার

রাঙামাটিতে একটি বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রায়হান চৌধুরীর স্ত্রী।

মঙ্গলবার (১জুলাই) সন্ধ্যায় শহরের লেকার্স এলাকায় ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আলম ডক ইয়ার্ডের একটি ভবনের ষষ্ঠতলার ভাড়া বাসায় স্ত্রী, দুই শিশুসন্তান ও মাকে নিয়ে বসবাস করছেন রায়হান চৌধুরী। স্থানীয় লোকজন গতকাল সন্ধ্যায় ওই ভবনের সামনে হঠাৎ পুলিশের গাড়ি দেখে খোঁজ নিয়ে জানতে পারে বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছেন। 

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ‘আলম ডক ইয়ার্ডে এক বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছেন এমন খবর পেয়েই পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। ঘরে প্রবেশ করে দেখি, মেঝেতে ওই বিচারকের স্ত্রীর মরদেহ পড়ে আছে, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।