সবার ঐকমত্যের ভিত্তিতে এ মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে।

বুধবার (২ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের শুরুতে এ কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন, দলীয় অবস্থান সবার আছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী আমরা। প্রতিদিন হয়তো অর্জন করছি না। এক জায়গায় পৌঁছাতে আশাবাদী আমরা। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী ঐকমত্য কমিশন।
ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না, তাই দেশের স্বার্থে আপনারা বিষয়টি বিবেচনা করুন। যে অঙ্গীকার নিয়ে আমরা গত জুলাইয়ে ঐক্যবদ্ধ ছিলাম, তার কতটা অর্জিত হয়েছে? আমরা কি শুধু নিজের ও দলের স্বার্থ চাইব, নাকি দেশের স্বার্থও দেখব? আমরা আশা করি বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমতে নিয়ে আসতে পারব।

এদিন সকাল ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় এ বৈঠক। এতে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপে ৪৫টি অধিবেশন শেষে আজ থেকে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।